নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ইসরাইলি বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তরকেও লক্ষ্য করে হামলা চালানোর কথা জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনীর কমান্ড কাঠামোর গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি তাদের বক্তব্যে ইসরাইলি নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর ভাষা ব্যবহার করে দাবি করেছে যে, ‘অপরাধী শাসকগোষ্ঠীর’ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমানবাহিনীর কমান্ডারের সদরদপ্তরকে টার্গেট করা হয়েছে। হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আরও পড়ুন