দীর্ঘদিন সীমান্তে হামলা ও পাল্টা হামলার পর পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘গজব লিল হক’, যার অর্থ ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ’। দেশটির তথ্য মন্ত্রণালয়ের মতে, খাইবার, বাজাউর ও চিত্রালসহ বিভিন্ন সীমান্তে তালেবান হামলার প্রেক্ষিতে এই অভিযান শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোলাবারুদ ভাণ্ডারে হামলা চালিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করছে, অভিযানে ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে এবং ৪শ’ আফগান সেনা আহত হয়েছে।
এছাড়াও, হামলায় ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, আফগান বাহিনীর অন্তত ১১৫টি সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে।
