ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হলেও ভিজিট ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।
সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত তাদের জন্য প্রযোজ্য, যারা যুক্তরাষ্ট্রের করদাতাদের খরচে তুলনামূলক বেশি সরকারি সহায়তা গ্রহণ করেন।
তবে, এই স্থগিতাদেশ ভিজিটর ভিসার জন্য প্রযোজ্য নয়। প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগ পাবেন। পররাষ্ট্র দফতর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণের কার্যক্রম চালিয়ে যাবে।
