বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করলেন ড. খলিলুর রহমান

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করলেন ড. খলিলুর রহমান

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফের টেলিফোনে কথা বলেছেন। সোমবার (২ মার্চ) টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

মৃত্যুর ঘটনায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনার জন্য বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, এর আগে, আজ বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন।

আরও পড়ুন