বাহরাইনের একটি মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে রয়টার্স। একই ধরনের বিস্ফোরণের শব্দ কুয়েত থেকেও পাওয়া গেছে। এই ঘটনার পর কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
