বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৫ মার্চ) গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। নতুন সরকার আসায় তারা বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী, তা নিয়ে আলোচনা করতে এসেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই বিষয় নিয়ে আলোচনা করেছে এবং সরকার আপনাদের জানাবে। আজকের আলোচনায় মূলত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও ভবিষ্যৎ সরকারের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক ঘটনাবলি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন