বিজয়-সংগীতার বিচ্ছেদের কারণ দক্ষিণী অভিনেত্রী তৃষা?

বিজয়-সংগীতার বিচ্ছেদের কারণ দক্ষিণী অভিনেত্রী তৃষা?

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার থালাপতি বিজয় ও সংগীতা স্বর্ণালিঙ্গমের ২৬ বছরের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জানা যায়, সংগীতা বিজয়ের বিরুদ্ধে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এবং স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। এই অভিযোগে বিজয়ের নাম জড়িয়েছে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সাথে।

জানা গেছে, বিজয় ও তৃষার মধ্যে সম্পর্ক ২০২১ সাল থেকে চলছে। তৃষা ও বিজয় একসময় দক্ষিণী সিনেমার সফল জুটি ছিলেন। তারা ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন এবং এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ২০০৮ সালে তাদের শেষ দেখা হয় একসঙ্গে।

২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে তারা আবার পর্দায় ফিরছেন। তবে ‘ঘিল্লি’ সিনেমার সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন চলছিল, যদিও বিজয় ও তৃষা তা অস্বীকার করেছিলেন। সামাজিক মাধ্যমে তৃষা ও বিজয়ের একসঙ্গে সময় কাটানোর ভিডিও ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তৃষাই কি এই বিচ্ছেদের মূল কারণ?

আরও পড়ুন