বিমানবন্দরে থালাপতি বিজয়ের ওপর ভক্তদের হামলা

বিমানবন্দরে থালাপতি বিজয়ের ওপর ভক্তদের হামলা

চেন্নাই বিমানবন্দরে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ওপর ভক্তদের হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাতে মালয়েশিয়া থেকে ফেরার পর বিমানবন্দরে ভক্তদের ভিড়ে তিনি নাজেহাল হন এবং তার জামাকাপড় ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়।

ভিড়ের চাপে বিজয় প্রায় পড়ে যান, তবে দেহরক্ষীদের সহায়তায় তিনি গাড়িতে উঠতে সক্ষম হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই ঘটনা ধরা পড়েছে।

এ ধরনের ঘটনা সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গেও ঘটেছে। ভক্তদের উগ্র আচরণে তারকাদের নিরাপত্তা নিয়ে চলচ্চিত্র মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুন