ভারতের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের বক্তব্য

ভারতের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে বিএনপি মহাসচিবের বক্তব্য

জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আগামীকাল মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর আগে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। যুদ্ধের কথা না বলে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আগামী বছরের আগেই গঙ্গা পানি চুক্তির নবায়নের আওতায় ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এছাড়া সীমান্ত হত্যার ইস্যুটিও রয়েছে। আর আমাদের অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা ভারতের সঙ্গে কোনো যুদ্ধে লড়তে পারব না। আমাদের আলোচনা করতে হবে। যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন।

এছাড়া ২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার জাতীয় পুনর্মিলন করতে পারেননি বলে দাবি করেন তিনি। তার মতে, অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের কথার বাইরে যেতে পারেননি। এ কারণে জাতীয় পুনর্মিলন সম্ভব হয়নি।

আরও পড়ুন