ভারত যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য ঘাঁটি দিচ্ছে না

ভারত যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য ঘাঁটি দিচ্ছে না

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলার পর তেহরানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ইরান জোরালোভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বিরুদ্ধে।

এতে ভারত কোন দিকে ঝুঁকছে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সহযোগিতা করবে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে, ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে কোনো বন্দরের অনুমতি দেয়নি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর একটি চ্যানেলে দাবি করেছিলেন, চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দরের সুবিধা নিতে পারে। ভারত সরকার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছে এবং এ ধরনের ভিত্তিহীন মন্তব্যের বিরুদ্ধে সতর্ক করেছে।

এই পরিস্থিতির মধ্যে, শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষ করে ফিরছিল।

আরও পড়ুন