মঙ্গলবার রমজানের চাঁদ দেখা আহ্বান সৌদি আরবের

মঙ্গলবার রমজানের চাঁদ দেখা আহ্বান সৌদি আরবের

সৌদি আরবের রয়্যাল কোর্ট আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের জন্য সাধারণ নাগরিকদের আহ্বান জানিয়েছে। গতকাল রোববার এ আহ্বান জানানো হয়েছে।

রয়্যাল কোর্ট বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন এবং এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে রমজানের চাঁদ দেখা যেতে পারে। সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা নিকটস্থ কোর্টে অবহিত করতে হবে।

যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কোর্ট। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন