মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে কাতার এয়ারওয়েজ সব ফ্লাইট স্থগিত করেছে। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, টার্কিশ এয়ারলাইনসও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল করেছে। বাতিলকৃত গন্তব্যগুলোর মধ্যে রয়েছে কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডান।

আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল, যার ফলে দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানও পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে, তবে এ সংক্রান্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন