মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীনের আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীনের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার অবিলম্বে অবসান চেয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মানের ওপর জোর দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় দেশটি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’ চীন অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এছাড়াও, সব পক্ষকে উত্তেজনা এড়িয়ে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন