মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে অস্ট্রেলিয়া, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, বাড়তে থাকা সংঘাতের প্রেক্ষাপটে একটি জরুরি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলীয় পার্লামেন্টে বক্তব্য রাখাকালে অ্যালবানিজ বলেন, সরকার ওই অঞ্চলে ছয়টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহের শুরুতে সামরিক সরঞ্জামগুলো পাঠানো হয়।

প্রধানমন্ত্রী বিস্তারিত কিছু না জানালেও অস্ট্রেলীয় সংবাদমাধ্যম SBS নিউজ জানিয়েছে, দুটি সামরিক উড়োজাহাজ পাঠানো হয়েছে।

অন্যদিকে, ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, (যুদ্ধে) অংশ নেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা যায় না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পাল্টা হামলার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার এই পাল্টাপাল্টি হামলা ষষ্ঠ দিনে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন