মধ্যপ্রাচ্য সংঘাতে তেলের দাম ১০ শতাংশ বেড়েছে

মধ্যপ্রাচ্য সংঘাতে তেলের দাম ১০ শতাংশ বেড়েছে

মধ্যপ্রাচ্য সংঘাতে উত্তেজনা বেড়ে যাওয়ায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার ফলে দাম ১০ শতাংশ বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, পরিস্থিতি অবনতির দিকে গেলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছাতে পারে। শুক্রবার তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ ডলারে পৌঁছে, যা জুলাইয়ের পর সর্বোচ্চ।

আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার জানান, সামরিক হামলা তেলের দাম বাড়াতে ভূমিকা রাখছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, তেহরান ওই জলপথে জাহাজ চলাচল করতে সতর্কবার্তা দেওয়ার পর বেশিরভাগ ট্যাঙ্কার মালিক ও তেল কোম্পানি এ রুট ব্যবহার থেকে বিরত রয়েছে।

বিশ্বের উৎপাদিত তেলের ২০ শতাংশেরও বেশি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। আরবিসির বিশ্লেষক হেলিমা ক্রফট বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে তেলের দাম ১০০ ডলারের বেশি হয়ে যেতে পারে।

এদিকে, ওপেক প্লাসভুক্ত তেল উৎপাদক দেশগুলো এপ্রিল থেকে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে, তবে এটি বৈশ্বিক চাহিদার ০ দশমিক ২ শতাংশেরও কম।

রিস্টাড এনার্জির অর্থনীতিবিদ জর্জ লিওন জানান, হরমুজ প্রণালি বন্ধ হলে দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ ঘাটতি তৈরি হবে। বাজার খুললে তেলের দাম ২০ ডলার বেড়ে প্রায় ৯২ ডলারে পৌঁছাতে পারে।

আরও পড়ুন