মালিবাগে ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদ সমাবেশ

মালিবাগে ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদ সমাবেশ

মালিবাগে ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা রাজধানীর মালিবাগ মোড়ে ফালইয়াফরাহু চত্বরে বৈষম্য ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী সংগঠন ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ও আমেরিকা দুটি সন্ত্রাসী রাষ্ট্র এবং মানবতার জন্য এক চরম হুমকি। বক্তাদের মতে, ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে তারা নিজেদের মৃত্যু ডেকে এনেছে। ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার সাধারণ সম্পাদক কাজী আহমদ বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি করা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রতিশোধ নেওয়া হয়।

এছাড়া, সংগঠনের আহবায়ক আরিফ আল খবীর জানান, মধ্যপ্রাচ্যে ইসরাইলের অস্তিত্ব গ্রহণযোগ্য নয় এবং ইরানের উচিত সেখানে নিজেদের ঘাঁটি স্থাপন করা। বক্তারা মন্তব্য করেন, বাংলাদেশে আমেরিকার উপস্থিতি অগ্রহণযোগ্য এবং তাদের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল করার দাবি জানান।

সমাবেশে বক্তারা দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা পণ্য ইরানের যুদ্ধের জন্য সহায়ক। বক্তারা ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরানের নৌযানে হামলার তথ্য আমেরিকা ও ইসরাইলকে সরবরাহ করেছে।

সর্বশেষে, বক্তারা মুসলিম উম্মাহর জন্য দোয়া করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন এবং আমেরিকা, ইসরাইল ও ভারতের বিরুদ্ধে বদদোয়া করেন।

আরও পড়ুন