মোজতবাকে সুপ্রিম লিডার বানানো ইরানের বড় ভুল: ট্রাম্প

মোজতবাকে সুপ্রিম লিডার বানানো ইরানের বড় ভুল: ট্রাম্প

আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার বানানোর সিদ্ধান্তকে ‘বড় ভুল’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সংবাদমাধ্যম এনবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি তারা বড় ভুল করেছে।” এর আগে তিনি মোজতবাকে ‘গুরুত্ব ও প্রভাবহীন’ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইরানের তেলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের এখনই চিন্তা করার সময় আসেনি, তবে এমন কোনো সম্ভাবনাও তিনি নাকচ করছেন না।

আরও পড়ুন