যুক্তরাজ্য-কানাডার নাগরিকদের জন্য চীনে বিনা ভিসায় ভ্রমণ সুবিধা চালু

যুক্তরাজ্য-কানাডার নাগরিকদের জন্য চীনে বিনা ভিসায় ভ্রমণ সুবিধা চালু

যুক্তরাজ্য ও কানাডার নাগরিকদের জন্য চীনে বিনা ভিসায় ভ্রমণের সুবিধা চালু হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য নিশ্চিত করে জানায়, ১৭ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা কার্যকর হবে এবং তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসা, পর্যটন, আত্মীয়-পরিজন ও বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, বিনিময় বা ট্রানজিটের উদ্দেশে যুক্তরাজ্য ও কানাডার সাধারণ পাসপোর্টধারীরা চীনে অনধিক ৩০ দিনের জন্য বিনা ভিসায় অবস্থান করতে পারবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীন ও অন্যান্য দেশের মানুষের মধ্যে আসা-যাওয়া ও যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলাদাভাবে চীন সফর করেন।

দুই নেতার সফরের পরই ভিসামুক্ত ভ্রমণ সুবিধার এই ঘোষণা এলো। প্রেসিডেন্ট শি জিনপিংসহ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর কার্নি ও স্টারমার নিজ নিজ দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন