যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে আটক ব্রিটিশদের উদ্ধারে ফ্লাইট পাঠাচ্ছে

যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে আটক ব্রিটিশদের উদ্ধারে ফ্লাইট পাঠাচ্ছে

চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অফ কমন্সকে জানান, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মধ্যপ্রাচ্যের কোন দেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু করেছে ইউকে সরকার। মঙ্গলবার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এক লাখ ত্রিশ হাজার ব্রিটিশ নাগরিক সেখানে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন