যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দেয় এমন শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ঢাকার মার্কিন দূতাবাস রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বি১ বা বি২ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা ক্রেডিট দেওয়া শিক্ষাক্রমে ভর্তি হওয়া নিষিদ্ধ। ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে সে দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
