যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে পারে

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে ইরানে হামলা চালাতে পারে

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে প্রথমে হামলা চালাতে পারে। এরপর ইরান যখন জবাব দেবে, তখন ইসরায়েলকে সহযোগিতার নামে এতে যুক্ত হবে যুক্তরাষ্ট্র।

এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদমাধ্যম পলিটিকোকে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফায় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক্সিওস জানিয়েছে, আজকের আলোচনা শেষ কূটনৈতিক সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা গোপনে তাকে ইসরায়েলকে দিয়ে হামলা চালানোর পরামর্শ দিতে পারেন। ফলে ইরানের পাল্টা হামলার সময় যুক্তরাষ্ট্রও হামলা শুরু করতে পারবে।

বর্তমানে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোন যুক্তি নেই। তারা নিজেদের হামলাকারী হিসেবে উপস্থাপন করতে চায় না।

আরও পড়ুন