ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে রোমানিয়া তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দিতে যাচ্ছে। এ পদক্ষেপের ফলে রোমানিয়া ইরানের নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর থেকে ইরান প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। তেহরান এরই মধ্যে তেল আবিব এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে।
রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান আজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান, নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার ঘাঁটিতে ব্যবহৃত হবে।
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য রাষ্ট্রটির শীর্ষ প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠকে মার্কিন অনুরোধ অনুমোদন করা হয়েছে এবং আজ রোমানিয়ার পার্লামেন্টও চূড়ান্ত অনুমোদন প্রদান করতে যাচ্ছে।
