লেবাননে ইসরায়েলের হামলায় ১১২ জন নিহত, আহত আটশরও বেশি

লেবাননে ইসরায়েলের হামলায় ১১২ জন নিহত, আহত আটশরও বেশি

লেবাননের রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলায় ১১২ জন নিহত ও ৮৩৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে এ হামলা শুরু হয়। ইরান মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।

আগামী শুক্রবার ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠকের কথা থাকলেও, লেবাননে ইসরায়েলি আগ্রাসন চললে তা আর হবে না বলে তেহরান জানিয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়েছে এবং উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা শুরু হতে পারে বলে সতর্ক করেছে।

যুদ্ধবিরতির ঘোষণাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্ররা অন্তর্ভুক্ত থাকবে এবং হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ হবে। কিন্তু ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে লেবাননে হামলা চালিয়েছে।

আরও পড়ুন