লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ যুদ্ধবিরতি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, লেবাননের স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি নতুন পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থনও প্রয়োজন।
আউন বলেছেন, ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ হওয়া উচিত এবং যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সশস্ত্র বাহিনী উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।
তিনি আরও বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে তাদের অস্ত্রাগার ও মজুদকেন্দ্র ভেঙে ফেলারও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করে আউন আন্তর্জাতিক তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের সরাসরি আলোচনা শুরু করার আহ্বান জানান।
