লেবানন থেকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ১৫ মাসের মধ্যে এটি প্রথমবারের মতো হিজবুল্লাহ দূরপাল্লার মিসাইল ছুড়েছে। গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এর দুইদিন পর এ যুদ্ধে যুক্ত হয় হিজবুল্লাহ, যারা প্রথম হামলায় কয়েকটি রকেট নিক্ষেপ করে।
