লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে

লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে

লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দলটিকে তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। সোমবার তিনি ঘোষণা করেন যে, সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমের ওপর ‘তাৎক্ষণিক নিষেধাজ্ঞা’ আরোপ করেছে।

সালাম বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যেকোনো সামরিক তৎপরতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। তিনি উল্লেখ করেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।

আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে অর্জিত যুদ্ধবিরতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাম। তিনি আলোচনা পুনরায় শুরুর কথাও জানান।

সরকার এই সিদ্ধান্ত নেয় ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর পাল্টা হামলার প্রেক্ষাপটে।

আরও পড়ুন