হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলার ঘটনা

হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলার ঘটনা

হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা জানিয়েছে, রোববার (১ মার্চ) এই হামলার ঘটনা ঘটে।

একটি জাহাজ ওমান উপকূলে হামলার শিকার হয়, যেখানে সমুদ্রের পানির ওপর থেকে অজ্ঞাত কোনো বস্তু আঘাত করে। এই হামলার ফলে জাহাজের ইঞ্জিনে আগুন লেগে যায়, তবে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বেসরকারি নিরাপত্তা সংস্থা ভেনগার্ড টেক জানায়, দ্বিতীয় জাহাজটি একটি জ্বালানিবাহী ট্যাংকার, যা আরব আমিরাতের ১৭ নটিক্যাল মাইল উত্তরপূর্বাঞ্চলে মিনা স্কয়ারের কাছে হামলার কবলে পড়ে।

অতিরিক্ত তথ্য অনুযায়ী, ইউকেএমটিও জানায়, আমিরাতের শারজাহ থেকে ৩৫ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজের খুব কাছে কোনো কিছুর বিস্ফোরণ ঘটে। তবে, জাহাজের সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন