হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ডের সূত্রে জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা করা হয়েছে। জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানিয়েছে, “এটিএইচই নোভা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র, দুটি ড্রোনের দ্বারা হামলার শিকার হয়েছে। ট্যাংকটি এখনো জ্বলছে।”

গত শনিবার ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আরও পড়ুন