হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, জাহাজে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, জাহাজে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যদি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে।

ইরানি সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিপ্লবী গার্ডের কমান্ডার প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছেন।

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করে। এরপর আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। আজ মঙ্গলবার এটি বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলের সব দেশ এখান দিয়ে তেল বহিঃর্বিশ্বে রপ্তানি করে।

আরও পড়ুন