২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। গত সপ্তাহে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার ছেলে মোজতবা খামেনির নাম নতুন নেতা হিসেবে শোনা গেলেও, ইরান আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নেতার নাম জানাতে যাচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরা আজ রোববার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে জানিয়েছে, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, “ঐশ্বরিক সহায়তা নিয়ে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।”

আরও পড়ুন