অধ্যাদেশে সংবিধান পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অধ্যাদেশে সংবিধান পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ধারা পরিবর্তন বা সংবিধান পরিবর্তন অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কোনও বিধান করতে পারেন না। আজ রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলের নেতার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি না অধ্যাদেশ, না আইন। তিনি উল্লেখ করেন, এটি একটি ‘মাঝামাঝি’ বিষয় হতে পারে, যা তিনি ‘নিউট্রাল জেন্ডার’ হিসেবে বর্ণনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে। তিনি জানান, রাষ্ট্রপতির আর্টিকেল ৭২ অনুসারে, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত হয়েছে এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত যাচাই করার কথা ছিল। তবে ভোটে শুধুমাত্র ‘হ্যাঁ’ ও ‘না’ ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন আনতে হবে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, এই সেশনে সংশোধনের বিল আনা সম্ভব হবে কিনা, কারণ প্রথম দিনে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী সম্ভবত এগুলো বিশেষ কমিটিতে প্রস্তাব দেবেন এবং ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন