আচরণবিধি লঙ্ঘনে বিএনপির দুই নেতাকে জরিমানা, একজনের আটক

আচরণবিধি লঙ্ঘনে বিএনপির দুই নেতাকে জরিমানা, একজনের আটক

ভোলার চরফ্যাশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির দুই নেতাকে জরিমানা ও এক নেতাকে আটক করেছে নৌবাহিনী। ভোট কেন্দ্রে প্রবেশ ও জামায়াতের নারী কর্মীকে হেনস্তার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশের দায়ে ৮৮নং দক্ষিণ হাজারী গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই এলাকার যুবদল নেতা হেলাল উদ্দিন টিপুকে গ্রেপ্তার করে নৌবাহিনী। তাকে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে যাওয়া হয়। প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্র এলাকায় ভোট দান ব্যতীত প্রবেশ না করার শর্তে মুছলেকা রেখে তাকে ছেড়ে দেন।

অন্যদিকে, জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগে জিন্নাগর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন সবুজ ও জিন্নাগর ৪ নং ওয়ার্ডের যুবদল নেতা মো. রায়হান প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি ভোলা-৪ ও সিভিল জর্জ ভোলা মো. রাকিব মাহমুদ।

আরও পড়ুন