আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই

আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে কাজ করছে। শনিবার (৭ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউ কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতির আওতায় দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, “এই সরকারের যাত্রা খুব কম সময় হয়েছে, তবে আমরা নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি।”

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “গত সরকারের সময় দুর্নীতির কারণে অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে, কিন্তু সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে।” তিনি ব্যাংক কর্মকর্তাদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো যাতায়াত করছেন, যা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।” অনুষ্ঠানে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলনে জামালপুর জেনারেল ম্যানেজার অফিসের গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন