আমিনুল হকের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়ে আশার বাণী

আমিনুল হকের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়ে আশার বাণী

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোঃ আমিনুল হক টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক তারকা ক্রীড়াবিদ হওয়ায় সংশ্লিষ্টরা তার মাধ্যমে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছেন।

উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে সবচেয়ে যোগ্য লোককে দায়িত্ব দিয়েছেন। আমি চাই আমিনুল দেশের ইতিহাসে সেরা ক্রীড়া মন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’ তিনি আরও বলেন, ‘আমিনুলের একটা ভিশন রয়েছে এবং তিনি ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা ভালোভাবে জানেন।’

সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘আমিনুল অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ। তিনি বিএনপির ভিশন বাস্তবায়ন করে জেলা-বিভাগীয় পর্যায়ের ক্রীড়াঙ্গন সচল রাখবেন।’

গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য বলেন, ‘নির্বাচনে তার জয় প্রত্যাশিত ছিল। আমি চাই ফুটবল, ক্রিকেট ছাড়া অন্য খেলাতেও সে সমান নজর দেবে। সকল খেলোয়াড় যেন সম্মান ও মর্যাদা নিয়ে সমাজে চলাচল করতে পারে।’

সাবেক কোচ শফিকুল ইসলাম বলেন, ‘আমিনুল এই মুহূর্তে ক্রীড়াঙ্গনের অভিভাবক হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বাংলাদেশের ক্রীড়াঙ্গন গতানুগতিকভাবে চলছে, একটি বিপ্লব বা পরিবর্তন দরকার। আশা করি আমিনুল সেটা করতে পারবে।’

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত কামরুন নাহার ডানা বলেন, ‘ক্রীড়া একটি বিশেষায়িত বিষয়। আমিনুল একজন বড় মাপের খেলোয়াড় ছিলেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে।’

আন্তর্জাতিক স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না বলেন, ‘আমিনুল ভাই ক্রীড়াঙ্গনের সকল বিষয়ে অত্যন্ত অবগত। আমরা আশা করি ক্রীড়াবিদরা সকল ন্যায্য অধিকার পাবে এবং অন্যায়কীরাদের যথাযথ শাস্তি হবে।’

আরও পড়ুন