আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্টে, কয়েক ঘন্টায় সংগ্রহ লাখ লাখ টাকা

আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্টে, কয়েক ঘন্টায় সংগ্রহ লাখ লাখ টাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার মাত্র সাত ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই তথ্য জানান।

ডা. তাসনিম জারা লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি জানান, তাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা।

তিনি আরও বলেন, আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তারা ফান্ডরেইজিং বন্ধ করে দেবেন। তিনি উল্লেখ করেন, রাত ২টার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডা. তাসনিম জারা।

আরও পড়ুন