জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যার মামলা দায়েরের আবেদন গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি আমলে না নিয়ে পর্যালোচনা শেষে আবেদন খারিজ করেছেন।
মামলার বাদী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের পুত্র।
গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা ছিলেন। তিনি প্রথমে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেন।
