মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর একান্ত সচিব (এপিএস) পদে মীর সোলাইমান নিয়োগ পেয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী মীর সোলাইমানকে সহকারী একান্ত সচিব পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে নিয়োগ করা হয়েছে।
মো. ইসমাইল জবিউল্লাহ যতদিন এ পদে থাকবেন অথবা মীর সোলাইমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
