গত ১ মার্চ রাকিব-নাছিরের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন নেতৃত্বের জন্য তোড়জোড় শুরু হয়েছে সংগঠনটিতে, যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনা এবং লবিং চলছে।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটির ব্যাপারে তিনি শতভাগ কনসার্ন এবং উনার সিদ্ধান্তে অচিরেই নতুন কমিটি গঠন করা হবে, সম্ভবত ঈদের আগে অথবা পরে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সংসদে প্রথম অধিবেশনে যোগদান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিসান আরও বলেন, বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল সর্বদা রাজপথে ও শিক্ষার্থীদের মননে পজিটিভ ভাবে অবস্থান করবে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন জেলা থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
