এনসিপির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন

এনসিপির ৬ সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জয়ী ৬ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নেন।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময় তারা সংবিধান সংস্কার কমিশনের শপথও গ্রহণ করেন। এর আগে শপথ গ্রহণ করেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে অংশ নেয়নি বিএনপি।

আরও পড়ুন