১৩ মার্চ, কটকা ট্র্যাজেডির স্মরণে শোক দিবস পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালের এই দিনে সুন্দরবনের কটকা সফরে গিয়ে ১১ শিক্ষার্থী সমুদ্রে ডুবে শাহাদাত বরণ করেন।
শাহাদাৎবরণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জন। তাদের নামগুলো হলো আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো তৌহিদুল এনাম, সামিউল ও শাকিল।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে জুমার নামাজের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় এতিমদের সঙ্গে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
