রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মিন্টু (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) রাত ৯ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রেশমা আক্তার জানিয়েছেন, মিন্টু বিভিন্ন মানুষের বাসায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। আজ রাতে শনির আখড়া এলাকায় কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তিনি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক বলেন তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
