কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে দুর্বিত্তদের অগ্নিসংযোগ

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে দুর্বিত্তদের অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এক জামায়াত নেতার বাড়ির রান্না ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরে আগুন দেয়। বাড়ির লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে বাড়ির সদস্যরা আগুন নিভাতে সক্ষম হন।

জাহিদ হাসান জানান, নির্বাচন সামনে রেখে ভয়-ভীতি দেখাতে এই অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানায় ফোন করে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন