খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

এর আগে সোমবার সকাল, বিকাল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরেই রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে বিকাল পৌনে ৫টার দিকে তিনি হাসপাতালে যান।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।

আরও পড়ুন