খোকন তালুকদার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন

খোকন তালুকদার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন

আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে। বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকে নতুন মুখ হিসেবে মাদারীপুর-৩ আসনের এই নেতাকে বেছে নেওয়া হতে পারে, যেখানে তিনি পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

খোকন তালুকদার বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ছাত্ররাজনীতি থেকে উঠে এসে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেন তিনি। দীর্ঘ সময় তিনি গুমের শিকার ছিলেন এবং নানা নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

আওয়ামী লীগের প্রভাবশালী এলাকায় দলকে সংগঠিত করতে ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে কাজ করেন তিনি। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন এবং মাদারীপুরের প্রতিটি ইউনিয়নে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আলোচনায় আসেন।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, দলের হাইকমান্ডের আস্থাভাজন নেতাদের মধ্যে খোকন অন্যতম। সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম রয়েছে বলে জানা গেছে, যেখানে তিনি পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

আরও পড়ুন