চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

হাইকোর্ট চট্টগ্রাম-১৪ আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে। ভোটের ফল চ্যালেঞ্জ করে এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুকের আবেদন গ্রহণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। ওই আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদ।

এছাড়াও, ২০ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায় যে, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ‘নির্বাচনী’ আবেদনপত্র গ্রহণ ও শুনানি করা হবে।

আরও পড়ুন