চেম্বার আদালতে হতাশ বিএনপি প্রার্থী, ঋণখেলাপি হিসেবেই বহাল

চেম্বার আদালতে হতাশ বিএনপি প্রার্থী, ঋণখেলাপি হিসেবেই বহাল

আপিল বিভাগের চেম্বার আদালতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবেই বহাল আছেন। ফলে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণে এখনও তার পথ খোলেনি।

বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন এবং মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয়া হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, তিনি ঋণ পুনঃতফসিল করেছেন, তাই রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন।

এর আগে, গত ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

এই আসনে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রতিদ্বন্দ্বী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন