ছাত্রদলের রক্ত ঝরালে বদলা নেওয়ার হুঁশিয়ারি

ছাত্রদলের রক্ত ঝরালে বদলা নেওয়ার হুঁশিয়ারি

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের রক্তক্ষরণের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৩ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। রুমের ভিতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে।’ তিনি দাবি করেন, ‘শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করা হবে।’

রাকিব আরও লেখেন, ‘ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেওয়া হবে। বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদলের রক্ত ঝরেছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের রক্ত ঝরল।’

ঘটনার পর মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাসে সংঘর্ষের ফলে ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন