জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

জাইমা রহমানের হাতে খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। এই মরণোত্তর পুরস্কারটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে গ্রহণ করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়াসহ ছয়জনকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার দেওয়া হয়।

অন্য পুরস্কৃতদের মধ্যে ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন পুরস্কার পান।

আরও পড়ুন