ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত এই অধিবেশনে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, ফ্রান্সসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অস্ট্রেলিয়া এই অঞ্চলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।
ফ্রান্স দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডেরিক ইনজা এই অধিবেশনকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন এবং নবনির্বাচিত সংসদের সফল যাত্রার আশা প্রকাশ করেন।
কানাডার হাই কমিশনার অজিত সিংও এই অধিবেশনকে বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে অভিহিত করেন।
এছাড়া, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন এবং নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স কর স্টুটেনও উপস্থিত ছিলেন।
