জামায়াতের নিন্দা: ধর্ষণের পর হত্যায় উদ্বেগ প্রকাশ

জামায়াতের নিন্দা: ধর্ষণের পর হত্যায় উদ্বেগ প্রকাশ

ঢাকায় ৬ বছরের এক শিশু ও নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি। তাদেরকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত।”

তিনি নিহত শিশু ও কিশোরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জুবায়ের বলেন, “নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ধর্ষণ ও হত্যার মতো অপরাধে রাজনৈতিক প্রভাব, সামাজিক চাপ বা আপস-মীমাংসার সুযোগ থাকতে পারে না। অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই।” জামায়াতের পক্ষ থেকে ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

জুবায়ের বলেন, “দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এই ধর্ষণ ও হত্যা মামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচার সম্পন্ন করতে হবে।”

আরও পড়ুন